# ডাহুক

- By: Bcsarker
- Date: 2021-09-30
- Classification: Photograph
- Museum: [Wikimedia Commons](https://commons.wikimedia.org/wiki/File:%E0%A6%A1%E0%A6%BE%E0%A6%B9%E0%A7%81%E0%A6%95.jpg)
- Rights: [CC BY-SA 4.0](https://creativecommons.org/licenses/by-sa/4.0)
- Picture: https://invisiblenetwork.ai/thumbs/commons/thumb/b/be/%E0%A6%A1%E0%A6%BE%E0%A6%B9%E0%A7%81%E0%A6%95.jpg/1920px-%E0%A6%A1%E0%A6%BE%E0%A6%B9%E0%A7%81%E0%A6%95.jpg
- Who can see it: Teens profiles and older (museums give no ratings; placed by Invisible Network from the museum's own words)

বনে-বাদাড়ে ঘুরে বেড়ানো ডাহুক-ডাহুকিকে নিয়ে ভালোবাসার গল্প প্রচলিত আছে গ্রামে। যখন ডাহুক তার সঙ্গীর খোঁজ না পায়, দিনরাত ডাকতে ডাকতে গলায় রক্ত উঠে একসময় মারা যায়! ডাহুক হারিয়ে গেলে ডাহুকি দিনরাত পাগলের মতো ডাকাডাকি করতে থাকে, যা বর্ষাকালে বেশি শোনা যায়। কেউ কেউ বলে, ডাকতে ডাকতে ওদের গলা থেকে রক্তের ফোঁটা ওদের ডিমের ওপর পড়লেই তবে ডিম ফোটে। আবার কেউ বলে, মানুষকে ওরা ডাকাডাকি করে বিপদ সংকেত জানায়। আসলে এসবের কিছুই নয়, ওদের প্রজনন সময় ঘনিয়ে এলে সঙ্গী পাখিকে আকৃষ্ট করতে এমন আর্তনাদ করে ডাকতে থাকে।

